বিশেষ প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি।
“যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না, এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী সামাজিক সংগঠন মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই নোয়াগাঁও গ্রামে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে নারুই নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা দাহিয়াতুল মোহাম্মদ দিদার। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক এবং মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাহফুজুর রহমান পুষ্প। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুফতি নুরুল্লাহ আল মানসুর, সহসভাপতি মোঃ সোহরাফ হোসেন, মোঃ মনির হোসাইন আপন ও মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হাসান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান ও জুনাঈদ মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কাজল, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কাজী লুবনা জাহানসহ ফরিদ উদ্দিন, মামুন, জজ মিয়া, আবু কালাম আজাদ, এনামুল হক, সাজ্জাদ ও শাহিন আলম প্রমুখ।
মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান, সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপস্থিত শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার প্রত্যয়ে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর এ উদ্যোগকে এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী আন্দোলন জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।