সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
নানান কর্মসূচিতে সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ছারছীনা দরবার শরীফের মাহফিল প্রচারে ঝালকাঠিতে শামসুল হক সুমনের সৌজন্যে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ সিংড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষকদের ভোগান্তি বরদাশত নয়: এমপি আনোয়ারুল ইসলাম রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর উদ্যোগে নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সভা সাদেকপুরে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাঠালিয়ার আওরাবুনিয়ায় ওয়াজ মাহফিল পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুল হক সুমন। নবীনগরে ‘মানবিক উরখুলিয়া গঠনে প্রবাসী সহায়তা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খালিশপুরে কথা ক্যাডেট স্কুলে বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রাজাপুরে ছাত্রদল নেতা- মুনের বিভিন্ন মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমনের পূজা মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’ ‘মাস্টারক্লাস’ শেষে ওলিসে বিশ্বের সেরা কি না প্রশ্নে জিদানের হাসি ইরানের হরমুজ প্রণালিতে গোপন টোল আদায়ের অভিযোগ: জ্বালানি বাণিজ্যে নতুন সংকট পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিধানসভার বিল সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, আরও যেসব সিদ্ধান্ত নিল প্রশাসন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তুরস্কের জালে ইতালির ৩ গোল
ad728

নানান কর্মসূচিতে সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস

প্রিন্ট
নানান কর্মসূচিতে সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার।

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।ৎঅন্যদিকে, দিবসটি উপলক্ষে সিংড়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে এসে কর্মসূচিতে যোগ দেন। পরে সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
3

এ জাতীয় আরও খবর