সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ছারছীনা দরবার শরীফের মাহফিল প্রচারে ঝালকাঠিতে শামসুল হক সুমনের সৌজন্যে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ সিংড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষকদের ভোগান্তি বরদাশত নয়: এমপি আনোয়ারুল ইসলাম রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর উদ্যোগে নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সভা সাদেকপুরে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাঠালিয়ার আওরাবুনিয়ায় ওয়াজ মাহফিল পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুল হক সুমন। নবীনগরে ‘মানবিক উরখুলিয়া গঠনে প্রবাসী সহায়তা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খালিশপুরে কথা ক্যাডেট স্কুলে বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রাজাপুরে ছাত্রদল নেতা- মুনের বিভিন্ন মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমনের পূজা মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’ ‘মাস্টারক্লাস’ শেষে ওলিসে বিশ্বের সেরা কি না প্রশ্নে জিদানের হাসি ইরানের হরমুজ প্রণালিতে গোপন টোল আদায়ের অভিযোগ: জ্বালানি বাণিজ্যে নতুন সংকট পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিধানসভার বিল সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, আরও যেসব সিদ্ধান্ত নিল প্রশাসন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তুরস্কের জালে ইতালির ৩ গোল রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার
ad728

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

প্রিন্ট
বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

বিশেষ প্রতিনিধি

আব্দুল হামিদ রানা,

সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ উদযাপনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুনর্মিলনী, স্মারক ম্যাগাজিন প্রকাশসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ২০২৬ সালে গৌরবময় শতবর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ একশ বছরের পথচলা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস নয়, এটি বিশ্বনাথের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিরও গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবীদের উদ্যোগে ১৯২৬ সালে পুরান রাজাগঞ্জ বাজারে ‘একলিমিয়া এম.ই. (Minor Education) মাদ্রাসা’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৫৭ সালে প্রতিষ্ঠানটি পুরান রাজাগঞ্জ থেকে বর্তমান বৈরাগী বাজারে স্থানান্তরিত হয়।

শিক্ষার বিস্তারের ধারাবাহিকতায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র স্কুলে উন্নীত হয়। এরপর ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পাশাপাশি মানবিক বিভাগের স্বীকৃতি লাভ করে। ১৯৭৬ সালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে ১৯৮৬ সালে বিদ্যালয়ে বিজ্ঞান শাখা চালু করা হয়। বিদ্যালয়ের শিক্ষাগত সাফল্যের কথা তুলে ধরে আশরাফ আলী বলেন, ২০০৯ সালে শতভাগ পাসের সাফল্য অর্জনের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডে দশম স্থান লাভ করে প্রতিষ্ঠানটি। তিনি আরও বলেন, শতবর্ষের দীর্ঘ পথচলায় এ বিদ্যালয় থেকে বহু জ্ঞানী-গুণী, শিক্ষক, সমাজসেবী, পেশাজীবী ও কৃতী মানুষ বেরিয়ে এসেছেন। দে বিদেশের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান বিদ্যালয়ের সুনামকে আরও সমৃদ্ধ করেছে। শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে আশরাফ আলী বলেন, ২০২৫ সালের ২০ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর অন্যতম প্রধান উদ্যোগ ছিল বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলা। এ লক্ষ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক উদ্যোগে নয়, বরং সর্বসাধারণের অংশগ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে সর্বসাধারণের সমন্বয়ে শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটি, কার্যনির্বাহী কমিটি এবং বিভিন্ন দায়িত্ব পালনের জন্য একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। শতবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শতবর্ষ স্মারক ম্যাগাজিন প্রকাশ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি, বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে পুনর্মিলনী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ১৬ ও ১৭ জানুয়ারি শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনীর মূল আয়োজন করার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের পর চূড়ান্ত তারিখ ও বিস্তারিত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। লিখিত বক্তব্যের শেষাংশে শতবর্ষ উদযাপনকে শুধু আনুষ্ঠানিক আয়োজন হিসেবে না দেখে এটিকে প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মিলনমেলা, বিদ্যালয়ের ঐতিহ্যের পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন প্রত্যয়ের সূচনা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের শতবর্ষ উদযাপনের আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কমিটির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান খান, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুগ্ম আহ্বায়ক আবুল কাহার হেকিম উদ্দিন, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব আশরাফ আহমেদ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক ডা. হোসেন আহমদ, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব আনিছুজ্জামান খান, অর্থ ও বাজেট উপকমিটির আহ্বায়ক মুজিবুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহার, রেজিস্ট্রেশন ও র‌্যাফেল ড্র উপকমিটির আহ্বায়ক আতিকুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফিরোজ আলী, মঞ্চ সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক সেবুল মিয়া, যুগ্ম সদস্য সচিব রাজন খান, কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়েজ আহমদ ফাহিম এবং বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, আছির উদ্দিন ও মাসুম আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ ও বাজেট কমিটির যুগ্ম সচিব ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছমরু মিয়া।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
3

এ জাতীয় আরও খবর