চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: মামুন হোসেন খান
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩-এর হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জুয়েল রানা (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত ২ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি জেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেলেপুকুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।