সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ছারছীনা দরবার শরীফের মাহফিল প্রচারে ঝালকাঠিতে শামসুল হক সুমনের সৌজন্যে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ সিংড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষকদের ভোগান্তি বরদাশত নয়: এমপি আনোয়ারুল ইসলাম রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর উদ্যোগে নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সভা সাদেকপুরে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাঠালিয়ার আওরাবুনিয়ায় ওয়াজ মাহফিল পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুল হক সুমন। নবীনগরে ‘মানবিক উরখুলিয়া গঠনে প্রবাসী সহায়তা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খালিশপুরে কথা ক্যাডেট স্কুলে বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রাজাপুরে ছাত্রদল নেতা- মুনের বিভিন্ন মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমনের পূজা মন্দির পরিদর্শন। কাঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’ ‘মাস্টারক্লাস’ শেষে ওলিসে বিশ্বের সেরা কি না প্রশ্নে জিদানের হাসি ইরানের হরমুজ প্রণালিতে গোপন টোল আদায়ের অভিযোগ: জ্বালানি বাণিজ্যে নতুন সংকট পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিধানসভার বিল সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, আরও যেসব সিদ্ধান্ত নিল প্রশাসন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তুরস্কের জালে ইতালির ৩ গোল রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার
ad728

আওরাবুনিয়া ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ ও শুভ সূচনা

প্রিন্ট
আওরাবুনিয়া ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ ও শুভ সূচনা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মোঃ জাকির হোসেন খান ‘টিপু’

উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া, ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে ‘আওরাবুনিয়া ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মানবসেবা, পারস্পরিক সৌহার্দ্য ও একটি প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গত ২১ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ জসীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসান খান দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।আওরাবুনিয়া ওয়েলফেয়ার সোসাইটি’ সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হলো এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনের সময় জরুরি সহায়তা প্রদান এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা।এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে সংগঠনটি।আয়োজকরা জানান, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি মানবিক, মাদকমুক্ত, সচেতন ও প্রগতিশীল সমাজ গড়ে তোলাই ‘আওরাবুনিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র মূল লক্ষ্য।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
3

এ জাতীয় আরও খবর