, মোস্তাক আহমেদ বাপ্পি,
বিশেষ প্রতিনিধি
আটলান্টিক মহাসাগরের বিশাল নীল জলরাশিতে ডলফিনের সন্ধানে ব্যতিক্রমী এক ভ্রমণে বের হয়েছেন গ্লোবাল স্টারের চেয়ারম্যান ও পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী মো. ওবাইদুর রহমান মানিক। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সমুদ্রের বুকে ডলফিনের বিচরণ কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তারা এই ভ্রমণের আয়োজন করেন। আটলান্টিকের নীল জলরাশি, ঢেউয়ের ছন্দ আর সামুদ্রিক জীববৈচিত্র্যের মনোমুগ্ধকর পরিবেশে ডলফিনের দেখা পাওয়ার প্রত্যাশায় আনন্দঘন সময় কাটাচ্ছেন মো. ওবাইদুর রহমান মানিক ও তাঁর বন্ধুরা।
তাদের মতে, ব্যস্ত জীবনের বাইরে এমন একটি ভ্রমণ যেমন প্রশান্তি এনে দেয়, তেমনি সমুদ্রের অপার সৌন্দর্য ও সামুদ্রিক প্রাণীদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা স্মৃতির পাতায় হয়ে থাকবে বিশেষ এক অধ্যায়।