মোঃ কামাল সিকদার
ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন তরুণ নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লা আল রুমান। তিনি বিবিএস (অনার্স) ও এমবিএস (ব্যবস্থাপনা) ডিগ্রিধারী। নির্বাচনী এলাকা গালুয়া ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আব্দুল্লা আল রুমান বলেন, কৃষিজমির সঠিক ব্যবহার, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিকল্পিত আবাসন, জীবনমানের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করা একজন জনপ্রতিনিধির অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগের রাতে অর্থের বিনিময়ে ভোটের চিত্র যাতে পরিবর্তিত না হয়, তা নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের অনিয়ম বন্ধ করা গেলে প্রার্থীদের শ্রম, মেধা, যোগ্যতা ও জনসম্পৃক্ততার যথাযথ মূল্যায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আব্দুল্লা আল রুমান বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এবং মানুষের সঙ্গে কাজ করে নিজের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। গালুয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। গালুয়া ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।