হাবিবুর রহমান শুভ,
“রক্তের বন্ধনে, প্রাণের স্পন্দনে, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে সরাইল ব্লাড ব্যাংক মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার পানিশ্বর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনটির প্রথমবারের মতো এ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরাইল উপজেলার জরুরি রক্তের চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সরাইল ব্লাড ব্যাংক। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।ক্যাম্পেইনটি সফল করতে স্পনসর হিসেবে সহযোগিতা করছেন ৫ নম্বর পানিশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. লালু মিয়া। তার সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা জানান, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। পাশাপাশি রক্তদানে মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।