,মোস্তাক আহমেদ বাপ্পি
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন ক্লাস’ ও নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষকরা।
নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের পথচলা শুরু হয়।কলেজ কর্তৃপক্ষ জানায়, নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি তাদের নতুন পরিবেশের সঙ্গে পরিচিত করে তুলতেই এ ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।